দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা তিনটি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে জানা যায়, একই সময়ে কুয়েত ও বাহরাইনের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি ঢেউও যুক্তরাষ্ট্র প্রতিহত করেছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরান ধারাবাহিকভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ‘সিস্টেমেটিক আগ্রাসন’ চালিয়ে যাচ্ছে। তবে এই অভিযোগ নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিবৃতিতে হামলার সুনির্দিষ্ট সময় জানানো না হলেও বলা হয়, রাতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাহরাইনের বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে সতর্ক করা হয় এবং এ সময় সাইরেন বাজানো হয়।
এমএস/